সংস্থা পরিচিতি
LEEDO একটি অলাভজনক উন্নয়ন সংস্থা, যা সুবিধাবঞ্চিত ও পথশিশুদের সুরক্ষা, শিক্ষা, পুনর্বাসন এবং সামগ্রিক উন্নয়নে কাজ করে। সংস্থাটি শিশুদের মৌলিক অধিকার, নিরাপত্তা ও পুনর্বাসন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
কর্মস্থল
ঢাকা (কদমতলী ও মুগদা)
শিক্ষাগত যোগ্যতা
- ন্যূনতম অষ্টম শ্রেণি (৮ম শ্রেণি) পাস।
অভিজ্ঞতা
- কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- এনজিও, শিশু উন্নয়ন, সমাজকল্যাণ বা উন্নয়ন সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা
- ২৫ থেকে ৫৫ বছর।
বিশেষ অগ্রাধিকার
বিধবা, অসহায় ও দুঃস্থ নারী প্রার্থীদের আবেদনকে বিশেষভাবে অগ্রাধিকার প্রদান করা হবে।
প্রধান দায়িত্বসমূহ
- উদ্ধারকৃত ও আশ্রয়প্রাপ্ত শিশুদের সার্বিক যত্ন, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা।
- শিশুদের সাথে আন্তরিক ও বিশ্বাসভিত্তিক সম্পর্ক গড়ে তোলা এবং তাদের মানসিক বিকাশে সহায়তা করা।
- শিশুদের শেল্টারে আগমনের পর গোসল, পরিচ্ছন্নতা, পোশাক ও খাবারের যথাযথ ব্যবস্থা নিশ্চিত করা।
- শিশুদের নিবন্ধন কার্যক্রমে সহায়তা করা এবং প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ ও হালনাগাদ রাখা।
- শিশুদের জন্য বিনোদনমূলক, শিক্ষামূলক ও জীবনদক্ষতাভিত্তিক কার্যক্রম পরিচালনায় সহায়তা করা।
- শেল্টারের পরিচ্ছন্ন, নিরাপদ ও শিশু-বান্ধব পরিবেশ বজায় রাখা।
- প্রয়োজনবোধে রান্না ও খাদ্য পরিবেশন কার্যক্রমে সহায়তা করা।
- ঝুঁকিপূর্ণ ও অসহায় শিশুদের উদ্ধার, রেফারেল ও ফলোআপ কার্যক্রমে অংশগ্রহণ করা।
- শিশু সুরক্ষা নীতি (Child Protection Policy), সেফগার্ডিং নীতি এবং সংস্থার অন্যান্য নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা।
- কর্তৃপক্ষ প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করা।
প্রার্থীর যোগ্যতা
- শিশুদের সাথে কাজ করার মানসিকতা ও আগ্রহ থাকতে হবে।
- দায়িত্বশীল, ধৈর্যশীল ও মানবিক মনোভাবসম্পন্ন হতে হবে।
- শেল্টারভিত্তিক পরিবেশে কাজ করার সক্ষমতা থাকতে হবে।
- দলগতভাবে কাজ করার দক্ষতা থাকতে হবে।
সুযোগ-সুবিধা
- প্রতিযোগিতামূলক বেতন।
- বছরে ১টি উৎসব বোনাস।
- বার্ষিক বেতন পর্যালোচনা।
- সম্পূর্ণ ভর্তুকিযুক্ত দুপুরের খাবার।
- শেল্টারে অবস্থানরত কর্মীদের জন্য আবাসন ও খাদ্যের ব্যবস্থা।
- শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ।
আবেদনকারীর লিঙ্গ
শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (CV), জাতীয় পরিচয়পত্রের কপি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের কপি এবং সাম্প্রতিক তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে hr.leedo2000@gmail.com ইমেইল ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে।
ইমেইলের বিষয় (Subject) লাইনে অবশ্যই “শেল্টার মাদার (আবাসিক)” উল্লেখ করতে হবে।
LEEDO নারী ক্ষমতায়ন, শিশু সুরক্ষা এবং সমঅধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। যোগ্য নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে।