স্ট্রিট এডুকেটর (Street Educator)

কর্মস্থল

এয়ারপোর্ট, মিরপুর, তেজগাঁও, রায়ের বাজার, কমলাপুর, সদরঘাট

বেতন

আলোচনা সাপেক্ষে


সংস্থা পরিচিতি

লিডো (LEEDO) একটি অলাভজনক বেসরকারি উন্নয়ন সংস্থা, যা সুবিধাবঞ্চিত, ঝুঁকিপূর্ণ ও পথশিশুদের সুরক্ষা, শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং পুনর্বাসনের লক্ষ্যে কাজ করে।

লিডোর অন্যতম প্রধান কার্যক্রম “স্কুল আন্ডার দ্যা স্কাই (School Under The Sky)”। এই কার্যক্রমের মাধ্যমে পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য মাঠপর্যায়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয় এবং তাদের নিয়মিত শিক্ষা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়।

উক্ত কার্যক্রমকে আরও কার্যকর ও সম্প্রসারিত করার লক্ষ্যে একজন দায়িত্বশীল, আন্তরিক ও শিশুবান্ধব স্ট্রিট এডুকেটর নিয়োগ দেওয়া হবে।


প্রধান দায়িত্ব ও কার্যাবলি

১. শিক্ষা কার্যক্রম পরিচালনা

  • “স্কুল আন্ডার দ্যা স্কাই” শিক্ষাকেন্দ্রে শিশুদের নিয়মিত পাঠদান পরিচালনা করা।
  • শিশুদের বয়স, সক্ষমতা ও শেখার প্রয়োজন অনুযায়ী সহজ ও আনন্দময় পদ্ধতিতে পাঠদান করা।
  • শিশুদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা।

২. শিশুবান্ধব শিক্ষা পরিবেশ নিশ্চিত করা

  • শিশুদের জন্য নিরাপদ, আনন্দময়, সম্মানজনক ও শিশুবান্ধব শিক্ষার পরিবেশ নিশ্চিত করা।
  • শিশুদের সঙ্গে ইতিবাচক ও সহানুভূতিশীল আচরণ করা।
  • শিশুদের মতামত, অনুভূতি ও প্রয়োজনকে গুরুত্ব দেওয়া।

৩. শিশুদের আচরণগত ও সামাজিক উন্নয়ন

  • শিশুদের ইতিবাচক আচরণ, সামাজিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দায়িত্ববোধ বিকাশে সহায়তা করা।
  • শিশুদের আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা ও সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধিতে ভূমিকা রাখা।
  • প্রয়োজন অনুযায়ী শিশুদের উপযুক্ত সেবা বা সহায়তার জন্য সংশ্লিষ্ট ব্যক্তির কাছে রেফার করা।

৪. মাঠপর্যায়ের কার্যক্রম

  • নিয়মিত মাঠপর্যায়ে শিশুদের সঙ্গে সরাসরি কাজ করা।
  • নতুন শিশুদের চিহ্নিত করা এবং শিক্ষা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া।
  • শিশুদের পরিবারের সঙ্গে প্রয়োজন অনুযায়ী যোগাযোগ ও সমন্বয় করা।
  • কার্যক্রমের প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তা ও টিমের সঙ্গে সমন্বয় করা।

৫. রিপোর্টিং ও নথিপত্র

  • দৈনিক শিশু উপস্থিতি ও শিক্ষা কার্যক্রমের তথ্য সংরক্ষণ করা।
  • শিশুদের শেখার অগ্রগতি ও অংশগ্রহণ পর্যবেক্ষণ করা।
  • প্রয়োজন অনুযায়ী মাঠপর্যায়ের প্রতিবেদন, কার্যক্রমের আপডেট ও উপস্থাপনা প্রস্তুত করা।
  • সংস্থার নির্ধারিত ফরম্যাট অনুযায়ী প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষণ করা।

প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা

  • ন্যূনতম এইচএসসি (HSC) অথবা স্নাতক (Bachelor Degree) পাস হতে হবে।
  • অপ্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম, পথশিশুদের নিয়ে কাজ অথবা কোনো উন্নয়ন সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
  • শিশুদের সঙ্গে মাঠপর্যায়ে সরাসরি কাজ করার মানসিকতা ও শারীরিক সক্ষমতা থাকতে হবে।
  • শিশুদের প্রতি ধৈর্যশীল, সহানুভূতিশীল ও দায়িত্বশীল আচরণ থাকতে হবে।
  • ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
  • দলগতভাবে কাজ করার সক্ষমতা থাকতে হবে।
  • মাঠপর্যায়ে বিভিন্ন ধরনের পরিস্থিতিতে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার মানসিকতা থাকতে হবে।

শিশু সুরক্ষা ও সেফগার্ডিং

লিডো শিশু সুরক্ষার ক্ষেত্রে “জিরো টলারেন্স (Zero Tolerance)” নীতি অনুসরণ করে।

শিশুদের প্রতি যেকোনো ধরনের শারীরিক, মানসিক, মৌখিক বা যৌন নির্যাতন, অবহেলা, শোষণ, হয়রানি কিংবা বৈষম্যমূলক আচরণ সম্পূর্ণ নিষিদ্ধ।

নির্বাচিত সকল কর্মীকে লিডোর শিশু সুরক্ষা নীতিমালা (Child Protection Policy), সেফগার্ডিং নীতিমালা এবং আচরণবিধি (Code of Conduct) কঠোরভাবে মেনে চলতে হবে।

নিয়োগের পূর্বে প্রার্থীর প্রয়োজনীয় পরিচয়, রেফারেন্স ও ব্যাকগ্রাউন্ড যাচাই করা হতে পারে।


সন্ত্রাসবিরোধী নীতি

লিডো যেকোনো ধরনের সন্ত্রাসবাদ, সহিংস চরমপন্থা, অবৈধ কর্মকাণ্ড ও অবৈধ অর্থায়নের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে।

নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর পরিচয়, নৈতিকতা ও প্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড যাচাই করা হবে। কোনো ধরনের সন্ত্রাসী বা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তির আবেদন গ্রহণযোগ্য হবে না।


নারী প্রার্থীদের অগ্রাধিকার

যোগ্য নারী প্রার্থীদের আবেদন করার জন্য বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে। সমান যোগ্যতার ক্ষেত্রে নারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।


আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের রেফারেন্সসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক ছবি নিম্নোক্ত ই-মেইল ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।

ই-মেইল: hr.leedo2000@gmail.com

ই-মেইলের বিষয় (Subject): Application for Street Educator Position

অথবা সরাসরি জীবনবৃত্তান্ত জমা দেওয়া যাবে

ঠিকানা:
রোড #০১, ওয়াশপুর গার্ডেন সিটি, ভায়া বসিলা ব্রিজ, ঢাকা।

যোগাযোগ:
০১৭০৭৭৯৭০১২


গুরুত্বপূর্ণ নোট

শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের পরবর্তী লিখিত/ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকারের জন্য যোগাযোগ করা হবে।

লিডো একটি সমান সুযোগ প্রদানকারী প্রতিষ্ঠান। যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা, সততা এবং শিশু সুরক্ষার প্রতি অঙ্গীকারের ভিত্তিতে প্রার্থীদের মূল্যায়ন করা হবে।

Apply Now